২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি (সংশোধিত) 
ফরম ডাউনলোডের পর অবশ্যই পরীক্ষার্থীকে ফরমে উল্লেখিত টাকার সাথে নিম্নবর্ণিত টাকা যোগ করে মোট টাকা ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর মাধ্যমে জমা দিতে হবে।
নিয়মিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এবং ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বা পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তিকৃত কোন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করলে অথবা অংশ গ্রহণ করে Not Promoted থাকলে সে সকল পরীক্ষার্থী (ব্যবহারিক ফি ১৭৫ + কেন্দ্র ফি তত্ত্বীয় ৪৫০ + কেন্দ্র ফি ব্যবহারিক ১৭৫ +ব্যবস্থাপনা ফি ৫০) ফরমের সাথে যোগ হবে ৬৭৫ টাকা।
——————————————-
২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশ গ্রহণ করে Promoted হয়েছে কিন্তু এক বা একাধিক বিষয়ে F গ্রেড পেয়েছে এবং গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী (কেন্দ্র ফি তত্ত্বীয় ৪৫০ + ব্যবস্থাপনা ফি ৫০) ফরমের সাথে যোগ হবে ৫০০ টাকা
পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
নিয়মিত পরীক্ষার্থীদের জন্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল ছাত্র-ছাত্রী (যারা রেগুলেশন অনুযায়ী কোর্স সম্পন্ন করেছে) ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পূর্ববর্তী সিলেবাস থেকে নতুন সিলেবাসে ট্রান্সফরমেশন
২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বা পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তিকৃত কোন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করলে অথবা অংশ গ্রহণ করে Not Promoted থাকলে সে সকল পরীক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস ও সংশোধিত রেগুলেশনের আলোকে পরীক্ষায় অংশ গ্রহণ করবে।অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য
২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশ গ্রহণ করে Promoted হয়েছে কিন্তু এক বা একাধিক বিষয়ে F গ্রেড পেয়েছে সে সকল পরীক্ষার্থী অনিয়মিত হিসেবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (পুরাতন সিলেবাস অনুযায়ী) ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের করবে।
গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য
২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে প্রথম বারের মত পরীক্ষায় অংশগ্রহণ করে ২য় বর্ষে Promoted হয়েছে, ঐ সকল পরীক্ষার্থী শুধুমাত্র C, C+ এবং D গ্রেড প্রাপ্ত কোর্স/কোর্সসমূহে গ্রেড উন্নয়ন পরীক্ষায় সর্বোচ্চ ০২ (দুই)টি পত্র কোর্সে অংশগ্রহণ করতে পারবে।
যে সকল পরীক্ষার্থী ২০১৮-১৯, ২০১৯-২০,২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ২য় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে F গ্রেড রয়েছে তারা ২০২৫ সালের পরীক্ষায় F গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্সসমূহে অংশগ্রহণ করতে পারবে এবং ফলাফল যাই হোকনা কেন A গ্রেড এর বেশী প্রাপ্য হবে না।
সকল F গ্রেড প্রাপ্ত কোর্সে পরীক্ষা দিয়ে (রেজিস্ট্রেশনের মেয়াদে) অবশ্যই ন্যূনতম “D” গ্রেড এ উন্নীত করতে হবে।
২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে C Promoted প্রাপ্ত পরীক্ষার্থীদের অনুপস্থিত পত্রে ২০২৫ সালের পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলীঃ
২০১৭-১৮ শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে (F) গ্রেড প্রাপ্ত (অকৃতকার্য) শিক্ষার্থীরা সর্বমোট ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা ফি প্রদান করে শুধুমাত্র ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণ করবে সে সকল পরীক্ষার্থী অনিয়মিত হিসেবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষায় অংশগ্রহণের করবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোন প্রয়োজন হবে না। কোন শিক্ষার্থী ফরমপুরণ / পরীক্ষায় অংশগ্রহণ / অকৃতকার্য হলে কোন অবস্থাতেই পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোন সুযোগ নেই।

